দৃশ্যকল্প-১ এর সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ত্যাগ ও সংগ্রামী জীবন। 'রানার' কবিতায় বর্ণিত, রানার সামান্য বেতনভুক্ত কর্মচারী। কিন্তু বড়ো দায়িত্ব তাকে পালন করতে হয়। রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে প্রিয়জনের কাছে খবর প্রেরণ করতেই হয়। রাতের ঘুম উপেক্ষা করে সে ডাকের বোঝা নিয়ে যায় মানুষের কাছে। সে মানুষের সুখ-দুঃখের বার্তা পিঠে বয়ে চলে। কিন্তু অভাবী রানারের খবর কেউ রাখে না। ত্যাগই তার জীবনের মূল, দারিদ্র্যই তার নিত্যসঙ্গী। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, রহিম মিয়া একজন বর্গাচাষি। সে রাতদিন কঠোর পরিশ্রম করে। এত কষ্ট করে ফসল ফলিয়েও সে ন্যায্য মূল্য পায় না। তার সঠিক অংশ সে পায় না। জমির মালিক জোর করে বেশি ফসল নিয়ে নেয়। এতে রহিম মিয়া কষ্ট পায়। তার মন দুঃখে ভারাক্রান্ত হয়। অনুরূপ 'রানার' কবিতার রানারও তার কাজের সঠিক মূল্যায়ন পায় না। তার বেতন কম কিন্তু দায়িত্ব কঠিন। রহিম মিয়ার মতোই তার সংসারে অভাব লেগেই থাকে। ত্যাগ ও সংগ্রাম সবই উভয়ের জীবনে বিদ্যমান। আর এ দিকটিই উভয়ের মধ্যে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর