'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি রানারের পেশাগত দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা বুঝিয়েছেন। • 'রানার' কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদের বাহক। সে পিঠে খবরের বোঝা, মানিঅর্ডার নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে, ঝুমঝুম্ ঘণ্টা বাজিয়ে ছুটে চলে। সূর্য ওঠার আগেই সে গন্তব্যে পৌছতে চায়। তাঁই নির্জন পথে দস্যুর ভয়ের চেয়ে বড় ভয় তার কখন সূর্য ওঠে।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর