'স্তবক-২-এর চেতনাই 'সাহসী জননী বাংলা' কবিতার মূল ভিত্তি'-মূল্যায়ন করো।
উত্তর: "স্তবক-২ এর চেতনাই 'সাহসী জননী বাংলা' কবিতার মূল ভিত্তি।"- 'সাহসী জননী বাংলা' কবিতা এবং উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ। 'সাহসী জননী বাংলা' কবিতায় পাকিস্তানি স্বৈরশাসকদের অপশাসন ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এদেশের শান্তিপ্রিয় মানুষের বীরোচিত ভূমিকাকে অভিনন্দিত করেছেন। পাকিস্তানি শাসকেরা বাঙালিকে দুর্বল ভেবে অত্যাচার চালালে এ জাতি তাদের সেই অত্যাচার মুখ বুজে মেনে নেয়নি। বরং অতীতের সংগ্রামের ইতিহাস থেকে প্রেরণা নিয়ে তারা বীরোচিতভাবে তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। উদ্দীপকের স্তবক-২ এর কবিতাংশে কবি জাতির সূর্যসন্তানদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তাঁরা জীবন দিয়ে হলেও জাতিকে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করেছে। তাদের সেসকল সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস আমাদের স্বাধীকার চেতনায় উজ্জীবিত করে। দেশমাতৃকাকে নিয়ে গর্ব করতে গিয়ে স্তবক-২ এর কবি তাই সেই সকল মহান ব্যক্তিদের প্রসঙ্গ টেনেছেন। আলোচ্য কবিতাতেও কবি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বায়ান্নর ভাষা আন্দোলনসহ অনাদি অতীতের বিভিন্ন সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসকে প্রেরণা হিসেবে গ্রহণ করেছেন। 'সাহসী জননী বাংলা' কবিতায় কবি বাঙালি জাতির সুদীর্ঘকালের সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরেছেন। ইতিহাসের নানা বাঁকে বিভিন্ন বিদেশি শক্তি এ জাতির উপর আগ্রাসন চালিয়েছে। কিন্তু বাঙালি জাতি সমন্বিত শক্তিতে সেসকল অশুভ শক্তিকে বার বার পরাভূত করেছে। আর বায়ান্নর ভাষা আন্দোলনসহ অনাদি অতীতের সেসকল সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসই বাঙালিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে। একইভাবে, উদ্দীপকের স্তবক-২ এর কবিতাংশেও কবি বাঙালির সংগ্রামী ইতিহাসের সেসকল বীর সেনানীদের কথা উল্লেখ করে তাদের জয়গান করেছেন, যা আলোচ্য কবিতার কবির চেতনারই সমান্তরাল। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
'স্তবক-২-এর চেতনাই 'সাহসী জননী বাংলা' কবিতার মূল ভিত্তি'-মূল্যায়ন …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর