উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ 'রানার' কবিতার মূলভাবের বহিষ্প্রকাশ'' মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ 'রানার' কবিতার মূলভাবের বহিঃপ্রকাশ।" মন্তব্যটি যথার্থ। 'রানার' কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য রানারের জীবনচিত্র অঙ্কন করেছেন। রানার অত্যন্ত পরিশ্রমী মানুষ। সে অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু বিনিময়ে অতি সামান্য বেতন পান। যা দিয়ে কোনো রকমে তার সংসার চলে। রানারের তাই বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ সে দায়িত্বপালন না করলে বেতন থকে বঞ্চিত হবে। পরিবারের সদস্যদের মুখে দু-মুঠো অন্ন তুলে দেওয়ার জন্যই রানার দুর্বার গতিতে ছুটে চলে। উদ্দীপকে কঠোর পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করি। রোদ হোক বৃষ্টি হোক কোনো প্রতিকূল পরিস্থিতিতেই কাজ থেমে থাকে না। কারণ সারাক্ষণ কাজ করার বিনিময়ে মজুরি মিলে। যার ফলে দু-মুঠো অন্ন জোটে। কাজ না করলে অনাহারে থাকতে হবে। দারিদ্র্যতার কবলে পড়ে সারাদিন শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের প্রথমাংশে কঠোর পরিশ্রম ও দারিদ্র্যতার দিকটি ফুটে উঠেছে। দু-মুঠো অন্নের জন্য হাড়ভাঙা পরিশ্রমের কথা বলা হয়েছে। 'রানার' কবিতায় রানার চরম দারিদ্র্যতার শিকার। তাকেও দু-মুঠো অন্নের জন্য সারাক্ষণ চিঠির বোঝা নিয়ে গন্তব্যপানে ছুটে চলতে হয়। উদ্দীপকের ন্যায় রানার অতি অল্প বেতনে কঠোর পরিশ্রম করে। প্রেক্ষাপটগত ভিন্নতা থাকলেও কঠোর পরিশ্রম ও দারিদ্র্যতার দিক দিয়ে 'রানার' কবিতার মূলভাবের বহিঃপ্রকাশ উদ্দীপকে লক্ষ করা যায়। তাই বলা যায় মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ 'রানার' কবিতার মূলভাবের বহিষ্প্রকাশ'' …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর