'জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে' চারণটি ব্যাখ্যা করো।
উত্তর: রানারের অসামান্য ত্যাগ ও শ্রমনিষ্ঠার বিনিময়ে সামান্য বেতন পাওয়ার বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। রানার ডাক পৌছে দেওয়ার কাজে নিয়োজিত সামান্য বেতনভুক্ত কর্মচারী। এ কাজ করতে গিয়ে ব্যাপক পরিশ্রমের পাশাপাশি তাকে যথেষ্ট সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হয়। তা সত্ত্বেও রানারের পারিশ্রমিক খুবই নগণ্য। রাতের ঘুম বিসর্জন দিয়ে সে যা পায় তাতে তার সংসার চলে না। আলোচ্য চরণটিতে রানারের অসামান্য ত্যাগ ও শ্রমনিষ্ঠার বিপরীতে দুর্ভাগ্যজনকভাবে তার এই সামান্য প্রাপ্তির বিষয়টিকেই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
'জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে' চারণটি ব্যাখ্যা করো।
উত্তর