'রানারের সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মানিয়েছে' -'রানার' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "রানারের সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মানিয়েছে"- 'রানার' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। 'রানার' কবিতায় রানারের কর্মকান্ডের পাশাপাশি তার সাংসারিক জীবনের চিত্রও ফুটে ওঠেছে। রানার অত্যন্ত অল্প টাকায় ডাকহরকরার কাজ করে। এ কাজের পারিশ্রমিক কম হলেও পরিশ্রম ও দায়বদ্ধতা অত্যন্ত বেশি। সময়মতো চিঠিপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হয়। জীবনের খুঁকি নিয়ে টাকার বোঝা বহন করতে হয়। রানারের সংসারে চরম অভাব-অনটন থাকা সত্ত্বেও উক্ত টাকা সে ছুঁয়েও দেখে না। কারণ অন্যের টাকা খরচ করার কোনো অধিকার তার নেই। উদ্দীপকের ফজু মিয়া রেল স্টেশনের সিগন্যালম্যান। তার একমাত্র সন্তান অসুস্থ হলে সে অসুস্থ সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফলে সে সিগন্যালম্যানের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। রাত তিনটার দিকে কোনো সিগন্যাল না থাকায় দুটি ট্রেন দুদিক থেকে ধেয়ে আসে এবং মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুটি দুর্ঘটনায় কবলিত হয়। উদ্দীপকের ফজু মিয়ার দায়িত্ব পালনে অবহেলা করার কারণেই মূলত উক্ত দুর্ঘটনা ঘটে। উদ্দীপকের ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততার চেয়ে 'রানার' কবিতার রানারের ব্যতিব্যস্ততা অনেক বেশি। ফজু মিয়া তার অসুস্থ সন্তানের জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। কিন্তু রানার তার দায়িত্ব যথাযথাভাবেই পালন করেছে। তার সংসারে অভাব-অনটন রয়েছে কিন্তু টাকার বোঝা থেকে সে কোনো টাকা আত্মসাৎ করেনি; বরং দায়িত্ব পালনের মাধ্যমে যে পারিশ্রমিক পাবে তা দিয়েই রানার তার সাংসারিক প্রয়োজন মেটায়। মূলত রানার তার সাংসারিক অভাব-অনটন দূর করার জন্যই সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, রানারের সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মানিয়েছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
'রানারের সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর