'কবিতার হাতে রাইফেল' দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে কবি 'কবিতার হাতে রাইফেল' কথাটি বলেছেন। 'সাহসী জননী বাংলা' কবিতায় 'কবিতার হাতে রাইফেল' কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। স্বাধীনতাযুদ্ধে কবিতার মাধ্যমেও প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে। কবি-সাহিত্যিকদের লেখা মুক্তিযোদ্ধাদের সাহস ও শক্তি সঞ্চার করেছিল। কবিতাই তখন হয়ে উঠেছিল যুদ্ধের অন্যতম অস্ত্র। এ বিষয়টিকে স্পষ্ট করতেই কবি আলোচ্য চরণটির অবতারণা করেছেন।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
'কবিতার হাতে রাইফেল' দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর