"উদ্দীপকের শফিক 'রানার' কবিতায় রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি''-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের শফিক 'রানার' কবিতার রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি।"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। 'রানার' কবিতায় কবি রানারকে উপস্থাপন করেছেন শ্রমজীবী শ্রেণির প্রতিনিধি হিসেবে। অত্যন্ত দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে সে নিজের কাজ করে যায়। তবুও সেই শ্রমের যথাযথ মূল্যায়ন পায় না সে। সময়মতো ডাক পৌঁছে দিয়ে সকলের মুখে হাসি ফোটালেও তার দুঃখের খবর রাখে না কেউ-ই। ফলে অশেষ মনোযাতনা নিয়ে তাকে দায়িত্ব পালন করে যেতে হয়। উদ্দীপকে শফিক নামের এক নাইটগার্ডের কথা বলা হয়েছে। কোম্পানির জানমালের পাহাড়া দেওয়াই তার কাজ। দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার গুণে সে আজ কোম্পানির ভরসার পাত্রে পরিণত হয়েছে। তবে এ কাজ করতে গিয়ে তাকে বিনিদ্র রাত কাটাতে হয়। শুধু তাই নয়, যথাযথভাবে দায়িত্ব পালন করতে গিয়ে পর্যাপ্ত ছুটিও পায় না সে। ফলে তার স্ত্রী-সন্তানরা তার বাড়ি ফেরার আশায় পথ চেয়ে থাকে। শফিকের মাঝে ফুটে ওঠা এই দায়িত্বশীলতার দিকটি আলোচ্য কবিতার রানারের মাঝেও একইভাবে পরিলক্ষিত হয়। 'রানার' কবিতায় রানার চরিত্রের মধ্য দিয়ে কবি শ্রমজীবীদের অন্তর্যাতনার দিকটি মমত্বের সঙ্গে ফুটিয়ে তুলেছেন। সারারাত জেগে দায়িত্ব পালন করলেও সেই শ্রমের যথাযথ মূল্যায়ন পায় না সে। ফলে ঘরে তার অভাব লেগেই থাকে। তা সত্ত্বেও ব্যক্তিগত দুঃখ-বেদনাকে বুকে চেপে রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যায় সে। উদ্দীপকের শফিকের মাঝে রানারের এমন দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার প্রতিফলন থাকলেও তার দুঃখ-দারিদ্রের দিকটি সেখানে অনুপস্থিত। তাছাড়া আলোচ্য কবিতাটিতে কবি রানারের মাধ্যমে সকল শ্রমজীবীদের দুঃখের অবসান কামনা করেছেন, যা উদ্দীপকের শফিকের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
"উদ্দীপকের শফিক 'রানার' কবিতায় রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি''-মন্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর