উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাবকে কতটা প্রতিফলিত করে? বিশ্লেষণ করো।
উত্তর: 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদী সরকারের পতন, যা উদ্দীপকের সিরিয়ার স্বৈরাচারী সরকারের পতনের ধারণাকে বহুলাংশেই প্রতিফলিত করে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ে দেখানো হয়েছে কীভাবে একটি সাধারণ আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়েছে। ছাত্রসমাজ শিক্ষাজীবন শেষে ন্যায্যতার ভিত্তিত কর্মজীবনে প্রবেশ করার জন্য কোটা ব্যবস্থার সংস্কার 'চেয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার দমননীতি চালালে এই আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। উদ্দীপকে সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রসঙ্গ এসেছে। তেমন জনসমর্থন না থাকার পরও তিনি একরকম জোর করেই রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলেন। বিদ্রোহীদের আন্দোলন-সংগ্রামের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। বিদ্রোহীদের একটি গ্রুপ দাবি করেছে, এর মাধ্যমে অন্ধকার যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা ঘটেছে। উদ্দীপকের এ দিকটি আলোচ্য রচনায়ও একইভাবে পরিলক্ষিত হয়। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানকে উপজীব্য করা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের দুঃশাসনের অবসান ঘটে এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হন। একইভাবে উদ্দীপকেও সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল-আসাদের পতন ও তার পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যদিও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার পরিধি ব্যাপক এবং সেখানে এ আন্দোলন সংশ্লিষ্ট বিস্তারিত বিবরণ এসেছে, তবুও মোটা দাগে এটি অনেকাংশে উদ্দীপকের ঘটনার অনুগামী। এদিক বিবেচনায়, উদ্দীপকটি আলোচ্য রচনার মূলভাবকে বহুলাংশেই প্রতিফলিত করে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাবকে কতটা প্রতিফলিত করে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর