“উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা তারুণ্যের বৈশিষ্ট্য 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার তরুণ শিক্ষার্থীদের মনোভাবকে যথাযথ প্রতিফলিত করতে পেরেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: তরুণদের অদম্য সাহস ও সংগ্রামী চেতনার দিক থেকে বলা যায়, "উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা তারুণ্যের বৈশিষ্ট্য 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার তরুণ শিক্ষার্থীদের মনোভাবকে যথাযথ প্রতিফলিত করতে পেরেছে" মন্তব্যটি যথার্থ। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে গণমানুষের আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে সম্মিলিত শক্তির কাছে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের সকল মানুষের জন্য একটা সুন্দর দেশ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে। উদ্দীপকের কবিতাংশে কবি তারুণ্যের নানা বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেছেন। এ বয়সি তরুণরা অকুতোভয় ও স্বাধীনচেতা মনোভাবের হয়ে থাকে। আত্মশপথে বলীয়ান এসব তরুণের কাছে পথের যেকোনো বাধাই যেন তুচ্ছ। মাতৃভূমির প্রয়োজনে এরাই সবার আগে এগিয়ে আসে। শুধু তাই নয়, এ বয়সিরা আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে রক্তমূল্য দিতেও পিছপা হয় না। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানকে উপজীব্য করা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরশাসনের অবসান হয় এবং এ দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পায়। আলোড়ন সৃষ্টিকারী এই আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। বলতে গেলে তারাই ছিল এই আন্দোলনের মূল চালিকাশক্তি। বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আত্মশপথে বলীয়ান হয়ে তারা আন্দোলনে নামে এবং বহু প্রাণের মূল্যে শেষ পর্যন্ত বিজয়ী হয়। এর পশ্চাতে ছিল তারুণ্যের অমিতশক্তি, ভেজ ও আত্মত্যাগের দৃপ্ত শপথ, যা কবিতাংশটিতে বর্ণিত তারুণ্যের বৈশিষ্ট্যকেই নির্দেশ করে। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
“উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা তারুণ্যের বৈশিষ্ট্য 'আমাদের নতুন গৌরবগ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর