উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার কোন দিককে তুলে ধরে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় উল্লিখিত শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তোলার দিকটিকে তুলে ধরে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় শিক্ষার্থীদের আন্দোলনের কথা তুলে ধরা হয়েছে। ছাত্ররা শিক্ষাজীবন শেষে মেধার ভিত্তিতে কর্মজীবনে প্রবেশ করার জন্য কোটা ব্যবস্থার সংস্কার চায়। কিন্তু সরকার তা মেনে না নিয়ে দমন করার চেষ্টা করলে একদফা আন্দোলন শুরু হয় এবং সরকারের পতন ঘটে। উদ্দীপকে শিক্ষার্থীদের সমাজের সচেতন ও প্রতিবাদী অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংগত কারণেই তারা আত্মসচেতন ও. চিন্তাশীল হয়ে থাকে। ফলে রাষ্ট্র ও সমাজ নিয়ে তারা প্রায়শই তাদের অভিমত ব্যক্ত করে, যা থেকে ছাত্র-আন্দোলনের জন্ম হয়। একইভাবে, 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে, যার সৃষ্টি হয় শিক্ষার্থীদের হাত ধরে। পরবর্তী সময়ে তা আরও বড়ো হয়ে গণআন্দোলনে রূপ নেয়। উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তোলার দিকটিকেই নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার কোন দিককে তুলে ধরে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর