উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে দেশবাসীর আত্মত্যাগের চিত্র উপস্থাপনের দিক থেকে উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য রয়েছে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় দেখা যায়, ফ্যাসিবাদী সরকার এ দেশের মানুষকে অনবদমিত করে রাখতে চাইলে মানুষ সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলে। দেশের মানুষের সম্মিলিত শক্তির কছে পরাভূত হয়েছে ফ্যাসিস্ট সরকারের অপশক্তি। উদ্দীপকে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকে বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। তবে বাঙালিরাও তাদের এই অত্যাচার-নির্যাতনকে মুখ বুজে মেনে নেয়নি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বুকের তাজা রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে। একইভাবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে রংপুরের ছাত্রনেতা আবু সাঈদের আত্মত্যাগের কথা উপস্থাপন করা হয়েছে। তার সেই আত্মত্যাগ আন্দোলনের গতিপ্রকৃতিই ঘুরিয়ে দেয়। এদিক থেকে উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর