"উদ্দীপক ও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় নারীদের অবদানকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং বীরত্বপূর্ণ ভূমিকা রাখার দিক থেকে বলা যায়, "উদ্দীপক ও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় নারীদের অবদানকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় একটি ছোট্ট দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন কীভাবে গণআন্দোলনে রূপ নেয় তার পরিক্রমা আলোচনা করা হয়েছে। অধিকার ও ন্যায়ের জন্য বাঙালি জাতি সুদীর্ঘকাল ধরে অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম করে এসেছে তারই ধারাবাহিকতায় সংঘটিত হয়েছে চব্বিশের গণআন্দোলন। উদ্দীপকে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। সেখানে এই আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সেই সময় কবি সুফিয়া কামালের নেতৃত্বে আন্দোলনে প্রায় আড়ই হাজার নারী অংশগ্রহণ করেন। এছাড়াও হাজারো পর্দানশীন নারী সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এছাড়া আমাদের মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামেও নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানকে উপজীব্য করা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরশাসনের অবসান হয় এবং এ দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পায়। আলোড়ন সৃষ্টিকারী এই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। একার্থে বলা যায়, নারীরা এই আন্দোলনের অন্যতম চালিকাশক্তি ছিল। একইভাবে উদ্দীপকেও ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের অবদানকে তুলে ধরা হয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
"উদ্দীপক ও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় নারীদের অবদানকে যথাযথভাবে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর