"সরকার নির্বাচন নিয়ে একের পর এক তামাশা করেছে" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "সরকার নির্বাচন নিয়ে একের পর এক তামাশা করেছে" বলতে এখানে আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনের কথা বলা হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনে জয়ী হয় এবং সরকার গঠন করে। এর পর থেকে এই সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। এসব নির্বাচনে সরকার লোক দেখানো ভোটের আয়োজন করে শেষ পর্যন্ত কারচুপি করে নির্বাচনে জয়ী হয়।. এভাবে সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে সে কথাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
"সরকার নির্বাচন নিয়ে একের পর এক তামাশা করেছে" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর