উদ্দীপকে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় উল্লিখিত ২০২৪-এর গণঅভ্যুত্থানের জয়ের দিকটি ফুটে উঠেছে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনা চব্বিশের গণঅভ্যুত্থানকে এক মহাকাব্যিক রূপে উপস্থাপন করেছেন। ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নে অতিষ্ঠ মানুষ একসময় একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ফ্যাসিস্ট সরকার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। উদ্দীপকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের কথা তুলে ধরা হয়েছে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিন পাকিস্তানি বাহিনী বাঙালিদের কাছে নতি স্বীকার করে যৌথবাহিনীর প্রধানের কাছে আত্মসমর্পণ করে। উদ্দীপকের ঘটনাবর্তে তারই ইঙ্গিত রয়েছে। একইভাবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও ৫ই আগস্টে স্বৈরাচারী শাসকের পতনের ঘটনা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে সেদিন ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান পূর্ণতা পায়। উদ্দীপকে এ রচনায় উল্লিখিত এই অভ্যুত্থানের জয়ের দিকটিই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর