"অভাবনীয় এক গণঅভ্যুত্থান দেখে সারা দুনিয়ার মানুষ" ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ২০২৪-এ বাংলাদেশে শিক্ষার্থী-জনতার এক সম্মিলনে স্বৈরাচারবিরোধী এক গণআন্দোলন গড়ে ওঠে। সেই সময় স্বৈরাচারী শাসকের দমন-পীড়ন ও নির্বিচার হত্যাযজ্ঞের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি সমগ্র দেশবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই পরিণতিতে ৫ই আগস্ট কারফিউ উপেক্ষা করে লাখ লাখ মানুষ জড়ো হতে থাকে। পতন নিশ্চিত বুঝতে পেরে ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আন্দোলনে বিজয় সূচিত হয়। এ অভ্যুত্থানে দেশবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে লক্ষ করেই প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
"অভাবনীয় এক গণঅভ্যুত্থান দেখে সারা দুনিয়ার মানুষ" ব্যাখ্যা করো।
উত্তর