উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য আলোচনা করো।
উত্তর: আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসকের অপশাসনের অবসান ঘটানোর দিক থেকে উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য প্রতীয়মান হয়। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ৫ই আগস্ট, ২০২৪ সালের গৌরবগাথার কথা তুলে ধরা হয়েছে। সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে জুলাই মাসে শুরু হওয়া এ আন্দোল এই দিনে সফলতা লাভ করে। দিনটিকে তাই আখ্যায়িত করা হয়েছে ৩৬ জুলাই নামে। উদ্দীপকে সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কথা বলা হয়েছে। তার অপশাসনের বিরুদ্ধে সে দেশে এক বিরাট আন্দোলন-সংগ্রাম দানা বাঁধে। পরিশেষে বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। একইভাবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে স্বৈরাচারী সরকারের দুঃশাসনের অবসান এবং তার পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে এই দুই দেশের মানুষ তাদের অপশাসনের হাত থেকে মুক্তি পায়। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে এ রচনার সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর