“নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে উদ্দীপক ও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার অবস্থান সম্পূর্ণ ভিন্ন।"- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: "নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে উদ্দীপক ও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার অবস্থান সম্পূর্ণ ভিন্ন" মন্তব্যটি যথার্থ। কারণ 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় নারীদের অবদান গুরুত্ব সহকারে স্বীকৃতি দেওয়া হলেও উদ্দীপকে তা দেওয়া হয়নি। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় বাঙালির গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ নারীদের অবদানকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। যেকোনো আন্দোলন, সংগ্রামে নারীদের সর্বাত্মক অংশগ্রহণ ত্বরান্বিত করে দ্রুত সফল হতে সহায়তা করেছে। উদ্দীপকের কবিতাংশটি নারীদের নিয়ে রচিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে জগতের বড়ো বড়ো জয় ও অভিযানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা বললেও তাদের সেই ত্যাগ বা অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি। পুরুষের বীরোচিত ভূমিকার কথা সবাই বললেও নারীর আত্মত্যাগ ও সেবার কথা কেউ বলতে চায় না। তবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় নারীর অবদানের কথা বলার মাধ্যমে তাদের অবদানকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনাটি ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে লেখা হয়েছে। সাম্প্রতিক এই আন্দোলনে নারী শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় তাদের সেই ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে উদ্দীপকের কবিতাংশে নারীদের অবদানকে স্বীকৃতি না দেওয়ার কারণে আক্ষেপ করা হয়েছে। উদ্দীপকের কবিতাংশ অনুযায়ী ইতিহাসে নারীদের ত্যাগ ও সেবার মাহাত্ম্যকে স্থান দেওয়া হয়নি, যা 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার বিপরীত অবস্থানকে নির্দেশ করে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
“নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে উদ্দীপক ও 'আমাদের নতুন গৌ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর