'অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে এ এক নতুন ভাষা।'- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: প্রশ্নোক্ত বাক্যটির দ্বারা দেশ সংস্কারে সকল শ্রেণি-পেশার মানুষের একাত্মতা বোঝানো হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে সকল শ্রেণি-পেশার মানুষ যোগদান করেন। সবাই নিজেদের অবস্থান ভুলে রাস্তায় একত্র লড়াই করেছিলেন একটা উদ্দেশ্য সামনে রেখে। এভাবে আন্দোলনের সময় এমন এক ভাষা তৈরি হয়েছিল যার মাধ্যমে সবাই সবাইকে বুঝতে পারছিলেন। মানুষের মধ্যে এমন বোধ স্বাধীনতার পঞ্চাশ বছর পর তৈরি হয়েছিল বলে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
'অর্ধশত বছর উত্তীর্ণ বাংলাদেশে এ এক নতুন ভাষা।'- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর