উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের যে বিশেষ দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি এবং 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে পতন নিশ্চিত করা। 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধে বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন মুক্তির পথ রচিত হয় সেটিকেই এখানে উপস্থাপন করা হয়েছে। 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধে ছাত্রসমাজ কোটার যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনের একপর্যায়ে সরকার সাধারণ শিক্ষার্থীর দাবি মেনে নেওয়ার পরিবর্তে চরম দমননীতি 'এবং হত্যাযজ্ঞ পরিচালনা করে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের প্রতিরোধে এগিয়ে আসে। এতে গণঅভ্যুত্থান ঘটে এবং সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যান। উদ্দীপকেও দেখা যায়, গোতাবায়া রাজাপাকসে বিক্ষোভকারীদের দমন করার জন্য নিপীড়ন চালায়। শেষ পর্যন্ত তার পতন হয়।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের যে বিশেষ দিকটির সাথে সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর