শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রানার পিতা ও 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুনের পিতার মধ্যে কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের রানার পিতা ও 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুনের পিতার মধ্যে সন্তানের প্রতি পিতার স্নেহবাৎসল্যের বৈশিষ্ট্যটি অনুপস্থিত। 'জীবন বিনিময়' কবিতায় পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাদশা বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে বাদশা তার জীবন দিয়ে পুত্রের জীবন বাঁচান এবং নিজে মৃত্যুকে অকাতরে গ্রহণ করেন। উদ্দীপকের রানার পিতা একজন নেশাগ্রস্ত লোক। সন্তানের প্রতি তার ন্যূনতম দায়িত্ববোধ তো নেই-ই বরং স্ত্রী গৃহপরিচানিকার কাজ করে আয় করে আনা টাকা দিয়ে পুত্রের শিক্ষার খরচ মেটাতে গেলে সেখানেও সে হানা দেয়। এর বিপরীত চিত্র ধরা পড়ে 'জীবন বিনিময়' কবিতায়। এই কবিতায় বাদশা বাবর তাঁর ছেলের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে পিতৃস্নেহের অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করে যান। বাদশা বাবরের এ বৈশিষ্ট্যটি রানার বাবার মাঝে অনুপস্থিত।

SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল

উদ্দীপকের রানার পিতা ও 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুনের পিতার মধ্যে …

উদ্দীপক

❄ গৃহপরিচারিকার কাজ করে রানার মা রানাকে লেখাপড়া করায়। অন্যদিকে রানার পিতা নেশার টাকা জোগাড় করতে সবকিছু করতে প্রস্তুত। রানার মা-ই নিজের উপার্জিত টাকায় তাদের সংসার চালায়। আর রানার বাবা প্রতিদিনের বাজার খরচের টাকা থেকে নিজের নেশার টাকা ছিনিয়ে নিতেও দ্বিধাবোধ করে না। ❄ ব্লাড ক্যান্সারে আক্রান্ত শাফীর বাবা রিকশাচালক মতিন অনেক কষ্টে ছেলের চিকিৎসা করায়। মতিনের চেষ্টার কোনো কমতি নেই। সংসার চালানো ও ছেলের চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে মতিনকে অনেক সময় নিজের রক্তও বিক্রি করতে হয়।

উত্তর

-'উষার পূর্বাভাস' বলতে কবি হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ বুঝিয়েছেন।

উত্তর

"জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়”- এখানে 'অস্তরবির প্রায়' কথাটি দ্বারা বাদশাজাদা হুমায়ুনের জীবন সূর্যের অস্ত যাওয়া অর্থাৎ নিভে যাওয়ার অবস্থাকে বোঝানো হয়েছে। 'জীবন বিনিময়' কবিতায় পিতৃস্নেহের মহৎ দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের সমস্ত বিজ্ঞ হেকিম, কবিরাজ, দরবেশ দিন-রাত তার চিকিৎসায় ব্যস্ত। সেবা-যত্নের কোনো ত্রুটি নেই। অথচ বাদশাজাদার কঠিন রোগ কিছুতেই সারে না। যত দিন যাচ্ছে ততই দুর্ভোগ বেড়ে চলেছে। হুমায়ুনের জীবন-প্রদীপ অস্তায়মান সূর্যের মতো নিভে যেতে বসেছে। দিনের শেষে সূর্য যেমন পশ্চিম দিগন্তে হারিয়ে যায় তেমনই বাদশাজাদা হুমায়ুনের জীবনও শেষ হয়ে যাচ্ছে- কবি প্রশ্নোক্ত চরণটির মধ্য দিয়ে এ কথাই বোঝাতে চেয়েছেন।

উত্তর

উদ্দীপকের রানার পিতা ও 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুনের পিতার মধ্যে সন্তানের প্রতি পিতার স্নেহবাৎসল্যের বৈশিষ্ট্যটি অনুপস্থিত। 'জীবন বিনিময়' কবিতায় পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাদশা বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে বাদশা তার জীবন দিয়ে পুত্রের জীবন বাঁচান এবং নিজে মৃত্যুকে অকাতরে গ্রহণ করেন। উদ্দীপকের রানার পিতা একজন নেশাগ্রস্ত লোক। সন্তানের প্রতি তার ন্যূনতম দায়িত্ববোধ তো নেই-ই বরং স্ত্রী গৃহপরিচানিকার কাজ করে আয় করে আনা টাকা দিয়ে পুত্রের শিক্ষার খরচ মেটাতে গেলে সেখানেও সে হানা দেয়। এর বিপরীত চিত্র ধরা পড়ে 'জীবন বিনিময়' কবিতায়। এই কবিতায় বাদশা বাবর তাঁর ছেলের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে পিতৃস্নেহের অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করে যান। বাদশা বাবরের এ বৈশিষ্ট্যটি রানার বাবার মাঝে অনুপস্থিত।

উত্তর

উদ্দীপকের শাফীর বাবা ও 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবর পুত্রের প্রতি অপরিসীম ভালোবাসার দিক থেকে সাদৃশ্যপূর্ণ হওয়ায় “উদ্দীপকের শাফীর বাবা ও 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবর বিশেষ একটি দিক থেকে এক ও অভিন্ন”- এ মন্তব্যটি সমর্থনযোগ্য। 'জীবন বিনিময়' কবিতার মূল প্রতিপাদ্য পিতার স্নেহবাৎসল্যর কাছে মৃত্যুর পরাজয়। বাদশা বাবর তার ছেলে হুমায়ুনের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিয়ে পৃথিবীর বুকে পিতৃস্নেহের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উদ্দীপকের শাফীর বাবাও সন্তানের প্রতি সীমাহীন আত্মত্যাগ করেছে। নিজে রিকশাচালক হওয়াতে কখনো কখনো নিজের রক্ত বিক্রি করে ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসা করিয়েছে। 'জীবন বিনিময়' কবিতায় বাদশা বাবর ছেলেকে দুরারোগ্য রোগ থেকে মুক্ত করতে অপরিসীম আত্মত্যাগ স্বীকার করেছেন। নিজের প্রাণদান করতেও কুণ্ঠিত হননি। প্রেক্ষাপটগত ভিন্নতা থাকলেও উদ্দীপকের শাফীর বাবা ও বাদশা বাবরের মধ্যে মিল পুত্রের প্রতি পিতার স্নেহবাৎসল্যের দিকটি। উদ্দীপকের শাফীর বাবা যেমন সন্তানের চিকিৎসার জন্য রক্ত বিক্রি করতেও কার্পণ্য করেনি, তেমনই বাদশা বাবরও সন্তানের জন্য নিজ প্রাণ দান করতে দ্বিধান্বিত হননি। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের শাফীর বাবা ও 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবর বিশেষ একটি দিক থেকে এক ও অভিন্ন"- এ মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রজীবন বিনিময়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জন্ডিসে আক্রান্ত হয়ে রাখির বাবার ৯০% লিভার নষ্ট হয়ে যায়। এ অবস্থায় লিভার প্রতিস্থাপনই তাঁকে বাঁচানোর একমাত্র উপায়। অন্য কোনো উপায় না থাকায় রাখি তাঁর নিজের লিভারের একটা অংশ তাঁর বাবাকে দান করেন। এতে তাঁর বাবা বেঁচে যান। এখন বাবা-মেয়ে দুজনই সুস্থ জীবনযাপন করছেন।

Mymensingh · 2026

ক
'জীবন বিনিময়' কবিতায় কার চোখে নিদ নাই?
খ
'জীবন বিনিময়' কবিতায় কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?
গ
উদ্দীপকের রাখির বাবার পরিস্থিতি 'জীবন বিনিময়' কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
“উদ্দীপকের রাখি যেন 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরেরই প্রতিচ্ছবি।”- তুমি কি এ কথার সাথে একমত? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'জীবন বিনিময়' কবিতায় কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?

'জীবন বিনিময়' কবিতায় কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জীবন বিনিময়' কবিতায় কার চোখে নিদ নাই?

'জীবন বিনিময়' কবিতায় কার চোখে নিদ নাই?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রসুলপুর গ্রামের দুঃখী মা তার একমাত্র কন্যাসন্তান আসমানীকে নিয়ে অতিকষ্টে দিন অতিবাহিত করেন। হঠাৎ করে আসমানী দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। আসমানীর মা ওঝা এবং কবিরাজের ঝাড়-ফুঁক দিয়ে আসমানীকে সুস্থ করার চেষ্টা করেন। সারা রাত নিবু নিবু প্রদীপ হাতে নিয়ে শিয়রের কাছে দাঁড়িয়ে থাকেন। তারা এতই দরিদ্র যে আসমানীর জন্য পথ্য তো দূরের কথা, ঔষধ কিনে দেবার মতো সামর্থ্যও নেই। পারলে নিজের জীবন দিয়ে হলেও মেয়েকে সুস্থ করে তুলতে চান। সেজন্য সৃষ্টিকর্তার দরবারে মেয়ের সুস্থতার জন্য মানত করেন।

Sylhet · 2026

ক
'অস্তরবি' শব্দের অর্থ কী?
খ
"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের আসমানীর সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রের বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের আসমানীর মা কি 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরের যথার্থ প্রতিনিধি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'অস্তরবি' শব্দের অর্থ কী?

'অস্তরবি' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঝুপড়ি ঘরে বাতাস ঢোকে ছেঁড়া পর্দা পেরিয়ে। টিনের চাল চুইয়ে জল পড়ে বালতিতে, তবু সেই ঘরেই শুয়ে আছে অসুস্থ সজীব। বাবার একমাত্র সন্তান। ডাক্তার বলেছিল, ওষুধ না পেলে বাঁচানো যাবে না। দরিদ্র বাবা রাশেদ নিজের শরীরের রক্ত বিক্রি করে কিনেছিল ওষুধ। সজীব বেঁচে উঠল, চোখ খুলে বাবাকে ডাকল- "আব্বা!" কিন্তু ততক্ষণে রাশেদ নিঃশব্দে ঘুমিয়ে গেছে। ঠোঁটে এক টুকরো হাসি, যেন বলছে- "আমার ছেলেটা বেঁচেছে, আমি জিতেছি।"

Chittagong · 2026

ক
'ভিষকবৃন্দ' অর্থ কী?
খ
কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?
গ
উদ্দীপকের সজীবের পারিবারিক অবস্থার সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার বৈসাদৃশ্যগত দিক ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের রাশেদ এবং 'জীবন বিনিময়' কবিতার সম্রাট বাবরের সন্তান বাৎসল্য যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?

কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ভিষকবৃন্দ' অর্থ কী?

'ভিষকবৃন্দ' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের রাখি যেন 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরেরই প্রতিচ্ছবি।”- তুমি কি এ কউদ্দীপকের রাখির বাবার পরিস্থিতি 'জীবন বিনিময়' কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ'জীবন বিনিময়' কবিতায় কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?'জীবন বিনিময়' কবিতায় কার চোখে নিদ নাই?উদ্দীপকের আসমানীর মা কি 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরের যথার্থ প্রতিনিধি? তোমাউদ্দীপকের আসমানীর সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রের বর্ণনা করো।"তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।'অস্তরবি' শব্দের অর্থ কী?"উদ্দীপকের রাশেদ এবং 'জীবন বিনিময়' কবিতার সম্রাট বাবরের সন্তান বাৎসল্য যেন একসূতউদ্দীপকের সজীবের পারিবারিক অবস্থার সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার বৈসাদৃশ্যগত দিক ব্কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?'ভিষকবৃন্দ' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।