কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?
উত্তর: কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন হুমায়ুনের রোগ মুক্তির উপায় নেই এমন ভাব প্রকাশ পাওয়ায়। 'জীবন বিনিময়' কবিতায় বারপুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের চিকিৎসকরা হুমায়ুনের চিকিৎসায় নিয়োজিত। অথচ তার - রোগমুক্তির কোনো উপায় হয় না। এক সময় বাবর যখন রাগান্বিত হয়ে চিকিৎসকদের কাছে জানতে চান, রোগ থেকে বাদশাজাদার মুক্তি মিলবে কি না, তখন রোগ থেকে মুক্তি সম্ভব নয় ভেবে চিকিৎসক-রা নীরব থাকেন। এ কারণেই সেই নীরবতাকে নিষ্ঠুর বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
কবি 'জীবন বিনিময়' কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন?
উত্তর