উদ্দীপকের আসমানীর সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রের বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের আসমানীর সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। 'জীবন বিনিময়' কবিতায় মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। রাজ্যের সব চিকিৎসক অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর জীবনের আশা ছেড়ে দেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে হুমায়ুনের জীবন প্রদীপও যেন নিভে আসছিল। এ অবস্থায় এক দরবেশের কথামতো বাবর বিধাতার কাছে তাঁর সর্বশ্রেষ্ঠ ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান। উদ্দীপকটি রসুলপুর গ্রামের এক দরিদ্র মা ও তার একমাত্র কন্যা। আসমানীর করুণ কাহিনি তুলে ধরেছে। আসমানী দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তার মা ওঝা, কবিরাজের ঝাড়-ফুঁকসহ সব চেষ্টা করেন। নিজের জীবন দিয়ে হলেও মেয়েকে বাঁচাতে চান তিনি। 'জীবন বিনিময়' কবিতায় হুমায়ুনের ক্ষেত্রেও হেকিম-কবিরাজরা ব্যর্থ হন। উদ্দীপকের আসমানীর মা এবং 'জীবন বিনিময়' কবিতার সম্রাট বাবর দুজনেই প্রাণের বিনিময়ে হলেও সন্তানের জীবন বাঁচাতে চান। এদিক থেকে উদ্দীপকের আসমানীর সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার হুমায়ুন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
উদ্দীপকের আসমানীর সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রের …
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর