“উদ্দীপকের রাখি যেন 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরেরই প্রতিচ্ছবি।”- তুমি কি এ কথার সাথে একমত? যুক্তিসহ লেখো।
উত্তর: 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবর ছেলের সুস্থতার জন্য প্রাণদান করলেও উদ্দীপকের রাখি তাঁর বাবার সুস্থতার জন্য নিজের লিভারের একটি অংশ দান করায় "উদ্দীপকের রাখি যেন 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরেরই প্রতিচ্ছবি" কথাটির সঙ্গে আমি একমত নই। 'জীবন বিনিময়' কবিতায় পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে বাবর তাঁর জীবন দিয়ে সন্তানকে সুস্থ করে নিজে মৃত্যুবরণ করেন। উদ্দীপকের রাখির কর্মকাণ্ডে পিতার প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসার দিকটি ফুটে উঠেছে। তাঁর পিতা জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। এমতাবস্থায় রাখি নিজের লিভারের একটা অংশ দিয়ে পিতাকে সুস্থ করে তোলেন। 'জীবন বিনিময়' কবিতায় পুত্রের প্রতি পিতার অপরিসীম আত্মত্যাগ প্রকাশ পেয়েছে। হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে পিতা বাবর তাঁর জীবন দিয়ে তাকে বাঁচান। 'জীবন বিনিময়' কবিতায় বাদশা বাবরের অপরিসীম আত্মত্যাগ প্রকাশিত হয়েছে। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে বাবর রাজ্যের যত চিকিৎসক ডেকে চিকিৎসার ব্যবস্থা করেন। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এক দরবেশের পরামর্শে তিনি সন্তানের জন্য নিজের জীবন দান করতেও পিছপা হননি। নিজের জীবনের বিনিময়ে তিনি পুত্রকে সুস্থ করে তোলেন। উদ্দীপকের রাখি বাবার জন্য নিজের লিভারের একটা অংশ দান করলেও বাদশা বাবরের মতো জীবন বিনিময় করেননি। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি পুরোপুরি যথার্থ নয়।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
“উদ্দীপকের রাখি যেন 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরেরই প্রতিচ্ছবি।”…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর