উদ্দীপকের রাখির বাবার পরিস্থিতি 'জীবন বিনিময়' কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাখির বাবার পরিস্থিতি 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরের পুত্র হুমায়ুনের দুরারোগ্য ব্যাধির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'জীবন বিনিময়' কবিতায় বাদশা বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়। রাজ্যের সব চিকিৎসক মিলেও সেই রোগের চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে তারা তার জীবনের আশা ছেড়ে দেন। উদ্দীপকের রাখির বাবা মরণঘাতী জণ্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। তার যকৃতের ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে। রাখির বাবার এমন মুমূর্ষু পরিস্থিতির সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার বাদশা বাবরের পুত্র হুমায়ুনের দুরারোগ্য ব্যাধি সাদৃশ্যপূর্ণ। রাজ্যের বিজ্ঞ হেকিম-কবিরাজরা আপ্রাণ চেষ্টা করেও তাঁর সেই রোগ উপশম করতে পারেন না। শত চেষ্টার পরেও তার রোগ নিয়ন্ত্রণে আসে না। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
উদ্দীপকের রাখির বাবার পরিস্থিতি 'জীবন বিনিময়' কবিতার কোন ঘটনার সাথে…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর