"উদ্দীপকের সোহাগ মিয়ার আত্মত্যাগ 'জীবন বিনিময়' কবিতার বাবরের অনুরূপ নয়”- মূল্যায়ন করো।
উত্তর: পুত্রের জীবন রক্ষায় পিতার জীবন উৎসর্গ করার দিকটি উদ্দীপকে না থাকায় "উদ্দীপকের সোহাগ মিয়ার আত্মত্যাগ 'জীবন বিনিময়' কবিতার বাবরের অনুরূপ নয়” মন্তব্যটি যথার্থ। 'জীবন বিনিময়' কবিতায় মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। শেষ পর্যন্ত বাদশাহর সর্বশ্রেষ্ঠ ধন নিজের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন রক্ষা পায়। উদ্দীপকের সোহাগ মিয়া দিনমজুরের কাজ করে। সারা দিন অর্থ উপার্জন করলেও সে তার মেয়ে জারা ও পরিবারকে অনেক ভালোবাসে। হঠাৎ একদিন মেয়ের দুর্ঘটনার খবর তার কাছে আসে। সে শোকে স্তব্ধ হয়ে যায়। তার মেয়ের জন্য কিছু করার সুযোগ সে পায়নি। অন্যদিকে 'জীবন বিনিময়' কবিতায় সম্রাট বাবর নিজের প্রাণ বিসর্জন দিয়ে পুত্র হুমায়ুনের জীবন রক্ষা করেন। উদ্দীপকের জারার পিতা সোহাগ মিয়া বাদশাহ বাবরের মতো অসাধারণ পিতৃস্নেহের প্রকাশ ঘটিয়েছে। কিন্তু জারা দুর্ঘটনার শিকার হলে পিতার কোনো প্রচেষ্টা উদ্দীপকে প্রকাশ পায়নি। জারার সুস্থ হওয়ার বিষয়টি এখানে প্রকাশ পায়নি। পিতার স্নেহের কাছে মৃত্যুর পরাজয় ঘটার মতো কোনো বিষয়ও উদ্দীপকে দেখা যায় না। কিন্তু 'জীবন বিনিময়' কবিতায় বাদশাহ বাবরের প্রাণের বিনিময়ে পুত্র হুমায়ুনের প্রাণ রক্ষা পাওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সোহাগ মিয়ার আত্মত্যাগ 'জীবন বিনিময়' কবিতার বাবরের অনুরূপ নয়” মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র জীবন বিনিময় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · জীবন বিনিময় · সৃজনশীল
"উদ্দীপকের সোহাগ মিয়ার আত্মত্যাগ 'জীবন বিনিময়' কবিতার বাবরের অনুরূপ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর