আরমানের শিক্ষকের আলোচিত মহাসাগরটি কোন বৈশিষ্টের কারণে অন্যান্য মহাসাগর হতে পৃথক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আরগানের শিক্ষকের আলোচিত মহাসাগরটি হলো ভারত মহাসাগর। আকৃতি ও অবস্থানগত দিক দিয়ে ভারত মহাসাগর অন্যান্য মহাসাগর হতে ভিন্ন। একটি দেশ বা মহাদেশের নিজস্ব কিছু সম্পদ বা বিশিষ্টতা থাকে যা তাকে নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল রাখে। এমনই একটি সম্পদ হলো মহাসাগর। যা অসংখ্য সম্পদের প্রাচুর্যে ভরপুর থাকে। উদ্দীপকের শিক্ষকের আলোচিত মহাসাগরটি হলো ভারত মহাসাগর। এ মহাসাগরটি অন্যান্য মহাসাগর হতে কিছুটা পৃথক ছিল। তন্মধ্যে আকৃতি ও অবস্থানগত দিক ছিল অন্যতম। কারণ এর তিন দিকেই ছিল স্থলভাগ। অর্থাৎ এর উত্তরে এশিয়া, পূর্বে অস্ট্রেলিয়া ও পশ্চিমে আফ্রিকা অবস্থিত। তাছাড়া এ মহাসাগরের অতি সামান্য অংশই নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। অর্থাৎ উত্তরসীমা প্রায় ২২° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিদ্যমান। আর এর বাকি অংশের প্রায় সবই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সুতরাং এসব বিশেষ বৈশিষ্ট্যের জন্যই এ মহাসাগর অন্যান্য মহাসাগর হতে ভিন্ন।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
আরমানের শিক্ষকের আলোচিত মহাসাগরটি কোন বৈশিষ্টের কারণে অন্যান্য মহাস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
