ভূগর্ভস্থ পানির উৎস কী?
উত্তর: ভূগর্ভস্থ পানির উৎস হচ্ছে বায়ুমণ্ডলের, অবস্থিত মেঘপুঞ্জ। যা বৃষ্টির মাধ্যমে স্থলভাগে পতিত হয়ে ভূপৃষ্ঠের অভ্যন্তরে চোয়ানো প্রক্রিয়ায় ভূগর্ভে প্রবেশ করে। সূর্যের উত্তাপে সমুদ্র থেকে জলীয়বাষ্প অনবরত উপরের দিকে উঠতে থাকে এবং স্থলভাগের উদ্ভিদকূল প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয়বাষ্প উপরের দিকে নিঃসৃত করে থাকে। এসব জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ঘনীভূত হয়ে মেঘ আকারে জমা হয় এবং ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠের পতিত পানির কিছু অংশ সরাসরি সমুদ্রে চলে যায় এবং বাকি অংশ ভূপৃষ্ঠের অভ্যন্তরে কৈশিক জালিকার মাধ্যমে চোয়ানো প্রক্রিয়ায় ভূগর্ভে প্রবেশ করে যা ভূগর্ভস্থ পানি নামে পরিচিত।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ভূগর্ভস্থ পানির উৎস কী?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
