একটি মহাদেশের পানি সরবরাহে ঘাটতি দেখা দিলে কোন ধরনের অসুবিধা হবে? বর্ণনা কর।
উত্তর: একটি মহাদেশে পানিচক্র বা সরবরাহে ঘাটতি দেখা দিলে জীবজগতের অস্তিত্ব রক্ষায় নানা অসুবিধা দেখা দিবে। যেকোনো মহাদেশে বা অঞ্চলে জীবের অস্তিত্ব রক্ষায় প্রধান উপকরণ হলো পানি। তাই পানি সরবরাহ বা চক্র স্বাভাবিক হতে হয়। পৃথিবীর শতকরা ৭১ ভাগেরও বেশি পানি এবং অবশিষ্ট ২৯ ভাগের কম স্থলভাগের অন্তর্গত। এত কম স্থলভাগ হওয়া সত্ত্বেও মাঝে মাঝে পানি সরবরাহে কোনো কোনো মহাদেশে ঘাটতি পরিলক্ষিত হয়। এমনই একটি মহাদেশ ইউরোপ। যার অন্যতম প্রধান রাষ্ট্র ইংল্যান্ডের একটি এলাকায় এরূপ পানি সরবরাহের ঘাটতি দেখা যায়। ফলে সেখানে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এরূপ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সে দেশের রাষ্ট্রপ্রধান এলাকাবাসীকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। অর্থাৎ সেখানে জীবজগতের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া উদ্ভিদ তার সালোকসংশ্লেষণ প্রক্রিয়াও সঠিক অনুসরণে ব্যর্থ হচ্ছে। ফলে দিন দিন সেখানে মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। আর এসব কিছু ঘটছে পানিচক্র বা পানি সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার কারণে।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
একটি মহাদেশের পানি সরবরাহে ঘাটতি দেখা দিলে কোন ধরনের অসুবিধা হবে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
