পৃথিবীর দীর্ঘতম সমুদ্র খাতটি সম্পর্কে লেখ।
উত্তর: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র খাতটি হলো প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ানা, খাত। পৃথিবীতে বিভিন্ন মহাসাগরগুলোতে বিপুল পরিমাণে সমুদ্র খাত রয়েছে। তন্মধ্যে বেশি সমুদ্র খাত রয়েছে প্রশান্ত মহাসাগরে। আর এ খাতের অধিকাংশই পশ্চিম প্রান্তে অবস্থিত। এ সকল গভীর সমুদ্র খাতের মধ্যে গুয়াম দ্বীপের ৩২২ কিলেমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম এ ম্যারিয়ানা খাতটি (Mariana trench)। এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার। তবে আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত (৮,৮০৬ মিটার), ভারত মহাসাগরের শুন্ডা খাত প্রভৃতিও বিশেষ উল্লেখযোগ্য।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র খাতটি সম্পর্কে লেখ।
উত্তর
