'B [গণিত] চিহ্নিত অঞ্চলটি কোন প্রকৃতির? বর্ণনা কর।
উত্তর: B [গণিত] চিহ্নিত অঞ্চলটি (মহীঢাল) একটি বন্ধুর প্রকৃতির অঞ্চল। মহীঢাল মহীসোপানের শেষ প্রান্ত থেকে শুরু বা আরম্ভ হয়ে সমুদ্রে তলদেশের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত হয়। এটি খুব প্রশস্ত নয়। উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত অঞ্চলটি হলো মহীঢাল অঞ্চল। এটি মহীসোপানের শেষ প্রান্ত হতে গঠিত হয়। অর্থাৎ মহীসোপানের শেষ সীমা হতে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায়। সমুদ্রে এর গভীরতা ১৮০ মিটার হতে ৩,৬০০ মিটার পর্যন্ত হয়। আর অধিক খাড়া হওয়ার জন্য এটি খুব প্রশস্তও নয়। এর উপরিভাগ সর্বত্র সমান নয়। অসংখ্য অন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির রূপ ধারণ করে। তবে এর ঢালু মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ, পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। এর নিচে বিশাল সাগরতল অবস্থিত।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'B চিহ্নিত অঞ্চলটি কোন প্রকৃতির? বর্ণনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
