ছকের 'ক' চিহ্নিত মহাসাগরের তলদেশের ভূমিরূপ বর্ণনা কর।
উত্তর: 'ক' চিহ্নিত মহাসাগরটি হলো আটলান্টিক মহাসাগর। এর তলদেশের ভূমিরূপ বৈচিত্র্যময়। আটলান্টিকের উত্তর দিকে সুবিস্তৃত মহীসোপান অবস্থিত। কিন্তু দক্ষিণ আটলান্টিকের উপকূলে মহীসোপান খুবই সরু। এ কারণে উত্তর আটলান্টিক মহীঢালের পরিমাণ কম এবং দক্ষিণ আটলান্টিক মহীঢালই বেশি। উত্তর আটলান্টিকের পূর্ব ও পশ্চিম উপকূলের অগভীর সাগর ও উপসাগরগুলো এ মহীসোপানেরই অংশবিশেষ। উত্তর আটলান্টিকের পূর্ব দিকের উত্তর সাগর, বাল্টিক সাগর প্রভৃতি এবং পশ্চিম দিকের বেফিন ও হাডসন উপসাগর এ মহীসোপানের অন্তর্গত। দক্ষিণ আটলান্টিক এর উভয় উপকূলে মহীসোপান খুব কম বিস্তৃত। এরপর হতে মহাসাগরের মহীঢাল ক্রমশ ঢাল হয়ে গভীর সমুদ্রতলে প্রবেশ করেছে। আটলান্টিক মহাসাগরের উপকূলে প্রশান্ত মহাসাগরের ন্যায় ভঙ্গিল পর্বত নেই। এমনকি প্রশান্ত মহাসাগরের তুলনায় এ মহাসাগরে গভীর খাতও তেমন নেই। আটলান্টিক মহাসাগরের অগভীরতম খাত পোর্টোরিকো খাত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে উত্তর পোর্টোরিকো দ্বীপের নিকট অবস্থিত। এর গভীরতা ৮,৫৩৮ মি.। নিরক্ষরেখা বরাবর ২০° পশ্চিম দ্রাঘিমারেখার নিকট অবস্থিত রোমানস খাত মধ্যে আটলান্টিক শৈলশিরাকে দ্বিখন্ডিত করেছে।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ছকের 'ক' চিহ্নিত মহাসাগরের তলদেশের ভূমিরূপ বর্ণনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
