শৈলশিরা কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়ে সমুদ্রগর্ভে সঞ্চিত শৈলশিলাকে নিমজ্জিত শৈলশিরা বলে। আগ্নেয়গিরির লাভা থেকে শৈলশিরার সৃষ্টি হয়। পৃথিবীর মহাদেশীয় উঁচু ভূভাগের ন্যায় মহাসাগরের তলদেশেও অনেক শৈলশিরা অবস্থিত। যেমন- প্যাসিফিক এন্টার্কটিকা শৈলশিরা, মধ্য আটলান্টিক শৈলশিরা, ডলফিন শৈলশিরা, গ্রিনল্যান্ড শৈলশিরা প্রভৃতি। নিমজ্জিত শৈলশিরার মধ্যে মধ্য আটলান্টিক শৈলশিরা সবচেয়ে উল্লেখযোগ্য। শৈলশিরা মহাসাগরের সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া শৈলশিরার ওপর ভিত্তি করে অনেক দ্বীপ গঠিত হয়। ফলে সেখানে, ব্যবসায়-বাণিজ্য ও বসতি গড়ে ওঠে। যা জীবনমানের উন্নতির সহায়ক।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
শৈলশিরা কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর
