নৌপথে পরিভ্রমণে মি. আহসানের মতো নাবিকদের কোন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক? বর্ণনা কর।
উত্তর: নৌপথে পরিবহনে মি. আহসানের মতো নাবিকদের পৃথিবীর মহাসাগরীয় মানচিত্র বা গতিপথ সম্পর্কিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হয়। পৃথিবীর প্রায় ৭১% জল এবং অবশিষ্ট ২৯% প্রায় স্থল। পৃথিবীর এ বিশাল জলরাশির একটি বড় অংশ হলো মহাসাগর। মহাদেশগুলোকে আবৃত করে যেসব জলরাশি অবস্থিত সেগুলোই মহাসাগর হিসেবে পরিচিত। পৃথিবীতে এরূপ পাঁচটি মহাসাগর রয়েছে। উদ্দীপকের মি. আহসানের মতো নাবিকদের নৌপথে পরিভ্রমণে সর্বপ্রথম নৌপথের গতিপথ বা মানচিত্রবিষয়ক জ্ঞান থাকা আবশ্যক। কারণ উদ্দেশ্য প্রণোদিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এর গতিপথ সম্পর্কে জ্ঞান না থাকলে তাতে ভোগান্তিরই শিকার হতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো যাত্রাগামী জাহাজ যদি উত্তর আমেরিকা থেকে সমুদ্রপথে দক্ষিণ আমেরিকায় যেতে চায় তাহলে তাকে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে পাড়ি জমাতে হবে। এজন্য মি. আহসানের মতো নাবিকদের নৌপথে পরিবহনের মহাসাগরের মানচিত্র বা গতিপথ সম্পর্কে তীক্ষ্ণ অভিজ্ঞতার প্রয়োজন পড়ে।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নৌপথে পরিভ্রমণে মি. আহসানের মতো নাবিকদের কোন বিষয়ক জ্ঞান থাকা আবশ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
