কনিক ও কনিকের উপকেন্দ্রের সংজ্ঞা লিখ।
উত্তর: কনিক: কার্তেসীয় সমতলে একটি চলমান বিন্দু থেকে ঐ সমতলের একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ঐ চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হলে, ঐ শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে কনিক বলা হয়। কনিকের উপকেন্দ্র: কনিকের সংজ্ঞানুসারে যে স্থির বিন্দুটি থেকে চলমান বিন্দুর দূরত্ব নির্ণয় করা হয়, সেই নির্দিষ্ট স্থির বিন্দুটিকে কনিকের উপকেন্দ্র (Focus) বলে।
HSC Higher Math 2nd Paper Chapter 6: কনিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Higher Math 2nd Paper · Chapter 6: কনিক · সৃজনশীল
কনিক ও কনিকের উপকেন্দ্রের সংজ্ঞা লিখ।
উত্তর


