সুপারমার্কেট বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: এখানে সুপার মার্কেট হলো এক ধরনের বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কম খরচে, কম লাভে, স্বসেবার মাধ্যমে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করা হয়। সুপার মার্কেট একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। সুপার মার্কেটে ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য র্যাকে সাজিয়ে রাখা হয়। এখানে মুদি এবং গৃহস্থালির সব ধরনের পণ্য থাকে। বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের সম্ভারও থাকে সুপার মার্কেটে। সুতরাং সুপার মার্কেট হলো বৈচিত্র্যপূর্ণ পণ্য সম্ভারের স্থান।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
সুপারমার্কেট বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উত্তর