অনলাইন বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: অনলাইন সার্ভিসের যেসব পদ্ধতি ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান মধ্যস্থব্যবসায়ীর সহায়তা ছাড়াই পণ্য বা সেবা ভোক্তাদের কাছে উপস্থাপন করে তাকে অনলাইন বিপণন বলে। অনলাইন বিপণন একটি কম্পিউটার প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়া। এখানে ক্রেতা-বিক্রেতা উভয়কে ইলেকট্রনিক উপায়ে একে অপরের সাথে যোগাযোগ করতে হয়। অনলাইন বিপণনে সমস্ত বিপণন কাজ তথ্যপ্রযুক্তির ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
অনলাইন বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর