উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের বিপণন প্রতিষ্ঠান ব্যাখ্যা কর।
উত্তর: রবি কুমারের প্রতিষ্ঠানটি-হলো একটি বিভাগীয় বিপণি। বিভাগীয় বিপণি একটি বৃহদায়তন খুচরা প্রতিষ্ঠান। এতে প্রচুর বৈচিত্র্যসম্পন্ন পণ্য সারি থাকে। ভোক্তাদের পছন্দ ও রুচির ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকার পণ্য আলাদা আলাদা বিভাগে মজুদ রাখা হয়।' প্রতিটি বিভাগের কর্মী আলাদা হলেও মালিকানা, নিয়ন্ত্রণ, পরিচালনা কেন্দ্রীয়ভাবে হয়ে থাকে। রবি কুমার ঢাকায় একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার কর্মী সংখ্যা ১০০ জন, তার প্রতিষ্ঠানে পণ্যসামগ্রী ২৫টি বিভাগে সাজানো। তিনি পণ্যগুলো এমনভাবে সুসজ্জিত করেন, যেন ভোক্তাদের পণ্য খুঁজতে বেশি সময় নষ্ট না হয়। তার ২৫টি বিভাগের জন্য আলাদা বিক্রয়কর্মী, হিসাবরক্ষক থাকলেও তিনি এ প্রতিষ্ঠানের একক পরিচালক। তাই বলা যায়, রবি কুমারের প্রতিষ্ঠানটি একটি ডিপার্টমেন্ট স্টোর বা বিভাগীয় বিপণি।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের বিপণন প্রতিষ্ঠান ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর