রবি কুমার পরিবেশ দূষণ রোধের যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাজারজাতকরণ ধারণার মাধ্যমে বিশ্লেষণ কর।
উত্তর: রবি কুমার পরিবেশ দূষণ রোধে গ্রিন মার্কেটিং-এর যথার্থ প্রয়োগ করেছেন। গ্রিন মার্কেটিং এমন একটি ধারণা বা মতবাদ, যেখানে পণ্য বিপণের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পরিবেশের উন্নয়ন, দূষণরোধ এবং টেকসই বিপণনের প্রতিও যথেষ্ট সচেতনতা অবলম্বন করা হয়। রবি কুমার একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি অসংখ্য কর্মী ও পণ্যসামগ্রী নিয়ে তার ব্যবসায় শুরু করেন। তিনি একজন পরিবেশ সচেতন নাগরিক। পণ্য সরবরাহের ক্ষেত্রে তিনি মোটা কাগজ ও চটের ব্যাগ ব্যবহার করেন। রবি কুমার এমনভাবে বিপণন কাজ পরিচালনা করেন, যাতে সমাজ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়। এর ফলে পরিবেশ সচেতন ক্রেতাদের কাছে এ ধরনের প্রতিষ্ঠান আগ্রহের সৃষ্টি করে। ফলে ক্রেতারা সে ব্র্যান্ডের প্রতি আনুগত্য প্রকাশ করে। এর মাধ্যমে একদিকে ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। অন্যদিকে এই ধারণা সুষ্ঠু প্রয়োগ গণমাধ্যমের সমর্থন পেতে সহায়তা করে। তাই বলা যায়, প্রাকৃতিক ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়িক লাভ ও মুনাফা অর্জনে গ্রিন মার্কেটিংয়ের বিকল্প নেই।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
রবি কুমার পরিবেশ দূষণ রোধের যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাজারজাতকরণ ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর