ডিপার্টমেন্টাল স্টোর বলতে কী বোঝায়?
উত্তর: একই দালানে অবস্থিত এবং একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন ধরনের পণ্য পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে, তাকে ডিপার্টমেন্টাল স্টোর বা বিভাগীয় বিপণি বলে। ডিপার্টমেন্টাল স্টোর বা বিভাগীয় বিপণি হলো বৃহদায়তনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এরূপ বিপণিতে কতকগুলো স্বাধীন বিভাগ থাকে যেখানে বৈচিত্র্যসম্পন্ন পণ্য লাইন বিদ্যমান। এরূপ বিপণিতে পণ্যদ্রব্য পূর্ণ মূল্যে পূর্ণ সেবাসহ বিক্রয় করা হয়। অন্যান্য বিপণি হতে ডিপার্টমেন্টাল স্টোর বা বিভাগীয় বিপণির পণ্যমূল্য কিছুটা বেশি হয়।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
ডিপার্টমেন্টাল স্টোর বলতে কী বোঝায়?
উত্তর