বিলাস ডটকম কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বিলাস ডটকম কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভের কারণ হলো অনলাইন বিজ্ঞাপন। ইন্টারনেট ব্র্যান্ড প্রবর্তন অথবা ওয়েবসাইটের প্রতি ব্যবহারকারীদের আকর্ষণ সৃষ্টির জন্য বিভিন্ন উপায়ে অনলাইনে পণ্য বা সেবার বিজ্ঞাপন এমনভাবে তুলে ধরা হয় যাতে তা না দেখে ব্যবহারকারীর পক্ষে পরবর্তী অংশে যাওয়া সম্ভব নয়, এরূপ প্রক্রিয়ায় বিজ্ঞাপন প্রদানকে অনলাইন বিজ্ঞাপন বলে। উদ্দীপকের 'বিলাস ডটকম' একটি আধুনিক ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইট। তারা ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দিয়ে অনলাইন বিপণন পরিচালনা করে। অর্থাৎ তারা নিজস্ব ওয়েবসাইটে তাদের যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম, গুণাগুণ, মডেল এবং ছবি প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করে। তাদের এরূপ অনলাইন বিজ্ঞাপনের ফলে ব্যাপকসংখ্যক ক্রেতা ঘরে বসেই অল্প সময়ের মধ্যে কেনাকাটার সুযোগ পাচ্ছে। অনলাইনের মাধ্যমে 'বিলাস ডটকম'-এর পরিচিতি ছড়িয়ে পড়ায় খুব অল্প সময়ের মধ্যেই তারা মানসম্মত পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে। বর্তমানে অনলাইন ব্যবহারকারীদের কাছে বিলাস ডটকম ক্রয়বিক্রয়ের একটি সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। সুতরাং বলা যায়, অনলাইন বিজ্ঞাপনের কারণেই বিলাস ডটকম কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
বিলাস ডটকম কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভের কারণ বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর