Rosa কোন ধরনের বিপণি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের Rosa একটি বিভাগীয় বিপণি। বিভাগীয় বিপণি হচ্ছে একটি খুচরা সংগঠন যা। ব্যাপক বৈচিত্র্যময় পণ্যসারি নিয়ে ব্যবসায় করে। সাধারণত বিভাগীয় বিপণি বৃহৎ লাইনের পণ্য সম্ভার নিয়ে ব্যবসায় করে। এগুলোর মধ্যে পোশাক, জুয়েলারি, প্রসাধনী, মুদি, আসবাবপত্র, ক্রোকারিজ ইত্যাদি বিভাগ অন্যতম। উদ্দীপকের Rosa নামক বিপণি নিত্যপ্রয়োজনীয় মাছ, মাংস, শাক- সবজি, চাল-ডাল ইত্যাদি পণ্যসামগ্রী বিক্রয় করে। এছাড়াও ঐ বিপণিতে কসমেটিকস ও বেকারি আইটেমসহ অন্যান্য সকল পণ্যই বিক্রয় করা হয়। সাধারণত বিভাগীয় বিপণিতে যেসব পণ্যসারির উপস্থিতি লক্ষ করা যায় উক্ত Rosa বিপণিতেও সেসব পণ্যসারি বিদ্যমান রয়েছে। আর তাই বিভাগীয় বিপণির পণ্যসারির সাথে উদ্দীপকের Rosa বিপণির পণ্যসারির মধ্যে সাদৃশ্যতা থাকায় উক্ত বিপণিকে নিঃসন্দেহেই একটি বিভাগীয় বিপণি হিসেবে গণ্য করা যায়।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
Rosa কোন ধরনের বিপণি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর