পাটের ব্যাগ ব্যবহারে অন্যান্য ব্যবসায়ীদের যে উৎসাহ দেখা দিয়েছে তা মূল্যায়ন কর।
উত্তর: পাটের ব্যাগ ব্যবহার সবুজ বিপণনের আওতায় হওয়ায় উক্ত ব্যাগ ব্যবহারে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে তা অত্যন্ত ইতিবাচক। সবুজ বিপণন একটি যুগান্তকারী ধারণা। এ ধরনের বিপণন সর্বত্র পরিবেশ সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেয়। এর ব্যবহার কিছুটা ব্যয়বহুল হলেও কল্যাণ দীর্ঘমেয়াদি হয়। উদ্দীপকে 'দিনাজপুর রাইস' বাংলাদেশের সর্বত্র চাল সরবরাহের ক্ষেত্রে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করে। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত হয় অন্যদিকে তেমনি ক্রেতাদের মনে পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম দেয়। ফলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। দিনাজপুর রাইস কর্তৃক পাটের ব্যাগ ব্যবহারে সফল হওয়ার প্রেক্ষিতে অন্যান্য ব্যবসায়ীরাও উক্ত ব্যাগ ব্যবহারে উৎসাহিত হলেন। এর ফলে ব্যবসায়ীরা পরিবেশ সুরক্ষায় একসাথে অবদান রাখতে পারবেন। পাশাপাশি সবুজ বিপণনের অন্যান্য বিষয়গুলোও তারা ব্যবসায়ের সাথে দ্রুত যুক্ত করতে পারবেন। ফলে অল্প সময়ের মধ্যেই ব্যবসায়- বাণিজ্যের সব শাখায় সবুজ বিপণনের বিপ্লব ঘটবে। সুতরাং বলা যায়, পাটের ব্যাগ ব্যবহারে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা দেওয়ায় মানুষ এবং জীব-বৈচিত্র্যের জন্য অত্যন্ত ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
পাটের ব্যাগ ব্যবহারে অন্যান্য ব্যবসায়ীদের যে উৎসাহ দেখা দিয়েছে তা ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর