Bikroy.com কোন ধরনের বিপণন ব্যবস্থা? বর্ণনা কর।
উত্তর: Bikroy.com একটি অনলাইন বিপণন ব্যবস্থা। পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে ইলেকট্রনিক উপায়ে যোগাযোগের প্রক্রিয়াকে অনলাইন বিপণন বলে। এটি কম্পিউটারের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে পরিচালিত হয়। যেখানে বিক্রেতা পণ্যের তথ্য প্রদর্শন করে অর্ডার গ্রহণ করতে পারে। উদ্দীপকে কামাল Bikroy.com থেকে একটি ক্যামেরা কিনে বন্ধু মনিরকে দেখালেন। মনির ক্যামেরাটি দেখে খুব পছন্দ করল। মনির বললেন, বর্তমানে এ ধরনের অনলাইন মাধ্যমে নতুন ও পুরাতন পণ্যের ক্রয়-বিক্রয় খুব সহজ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে, কামাল একটি ওয়েবসাইট ব্যবহার করে ক্যামেরা ক্রয় করেন। উক্ত ওয়েবসাইট পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়; যা অনলাইন মার্কেটিং-এর অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
Bikroy.com কোন ধরনের বিপণন ব্যবস্থা? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর