সরাসরি যোগাযোগ, টেলিফোন, ক্যাটালগ, সরাসরি ডাক ইত্যাদি বিপণন মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা কী কী সুবিধা পেয়ে থাকেন? তোমার মতামত দাও।
উত্তর: সরাসরি যোগাযোগ, টেলিফোন, ক্যাটালগ, সরাসরি ডাক ইত্যাদি প্রত্যক্ষ বিপণনের কৌশল। উক্ত কৌশলের মাধ্যমে একজন বিক্রেতা সুবিধাজনক বিক্রয়, ব্যক্তিগত বিক্রয়, অভিযোগ নিষ্পত্তি ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন। লক্ষ্যস্থিত ক্রেতাদের নিকট থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক গড়ে তোলার কার্যক্রমকে প্রত্যক্ষ বিপণন বলে। অনলাইন মার্কেটিং, টেলি মার্কেটিং, প্রত্যক্ষ ডাক, কিয়স্ক, মুখোমুখি বিক্রয় ইত্যাদি প্রত্যক্ষ বিপণনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত। উদ্দীপকে কামাল অনলাইন মার্কেটিং এর মাধ্যমে একটি ক্যামেরা ক্রয় করে তার বন্ধুকে দেখালে তার বন্ধু তা পছন্দ করে। সে আরো বলে এর পাশাপাশি সরাসরি যোগাযোগ, টেলিফোন, ক্যাটালগ, সরাসরি ডাক ইত্যাদি মাধ্যমেও পণ্যের ক্রয়-বিক্রয় দ্রুত প্রসার ঘটছে। এ সকল কৌশল প্রত্যক্ষ বিপণনের অন্তর্ভুক্ত। বর্তমানে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে বিপণনের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। আর তাই প্রতিনিয়ত বিপণনে যুক্ত হচ্ছে নতুন নতুন পদ্ধতি। প্রত্যক্ষ বিপণনও বর্তমানে বহুল ব্যবহৃত একটি বিপণন কৌশল। প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে একজন বিপণনকারী বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে। যেমন: ন্যায্য মূল্য প্রাপ্ত, ক্রেতা সম্পর্ক সৃষ্টি, ব্যক্তিগত বিক্রয়, পারস্পরিক ক্রিয়াশীল যোগাযোগ, চাহিদা অনুধাবন ইত্যাদি। এ সকল সুবিধা তার ব্যবসায় কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করে। এর ফলে প্রতিযোগীদের তুলনায় উন্নত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব হয়।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
সরাসরি যোগাযোগ, টেলিফোন, ক্যাটালগ, সরাসরি ডাক ইত্যাদি বিপণন মাধ্যমে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর