মামুন খাবার কেনার ক্ষেত্রে বিপণনের কোন পদ্ধতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: মামুন খাবার ক্রয়ের ক্ষেত্রে অনলাইন বিপণন পদ্ধতিটি অনুসরণ করেছে। অনলাইন বিপণন হলো ইন্টারনেটভিত্তিক ক্রয়-বিক্রয় প্রক্রিয়া। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাকে স্বশরীরে উপস্থিত থাকতে হয় না বলে সময় ও শ্রম বাঁচে। এ পদ্ধতিতে ক্রেতারা অনলাইনের মাধ্যমে পণ্যের অর্ডার দেয় এবং বিক্রেতা কাঙ্ক্ষিত পণ্য তাদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে। মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র। প্রায়ই ডিপার্টমেন্টে পরীক্ষা থাকায় সব সময় সে বাইরে গিয়ে খাবার খেতে পারে না। মাঝে মাঝে সে 'খাবার সরবরাহ ডটকম' এ খাবারের অর্ডার দেয়। অনলাইনের মাধ্যমে সে অর্ডার দেয় এবং মূল্যও অনলাইনেই পরিশোধ করে। এক্ষেত্রে সে খাবার ক্রয়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেছে। অর্থাৎ তার সব কার্যক্রমের সাথে অনলাইন বিপণন পদ্ধতির মিল আছে। তাই বলা যায়, মামুন অনলাইন বিপণন পদ্ধতি অনুসরণ করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
মামুন খাবার কেনার ক্ষেত্রে বিপণনের কোন পদ্ধতি অনুসরণ করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর