উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের পরিবর্তন করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দিপু তার ব্যবসায় ধরনের পরিবর্তন এনেছেন। তার সাম্প্রতিক বিপণিটি হলো বহুশাখা বিপণি। একজন উৎপাদনকারী যখন মধ্যস্থ কারবারিদের বাদ দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজস্ব দোকান স্থাপনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করে তখন তাকে বহুশাখা বিপণি বলে। বিপণিমালা থেকে বহুশাখা বিপণির মূল পার্থক্য হলো বিপণিমালা অন্যান্য উৎপাদকের পণ্য বিক্রয় করলেও বহুশাখা বিপণিতে উৎপাদক নিজেই শাখা খুলে পণ্য বিক্রয় করেন। উদ্দীপকে দিপু 'সু' কালেকশন বিভিন্ন দেশের উন্নতমানের 'সু' সংগ্রহ করে দেশের বিভিন্ন হানে শাখা খুলে বিক্রয় করেন। সকল শাখায় একই বিক্রয় নীতি অনুসরণ করেন। বর্তমানে নিজে ফ্যাক্টোরি খুলে জুতা তৈরি করে নিজেদের সকল শাখায় বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ব্যবসায়টি হলো বহুশাখা বিপণি। বহুশাখা বিপণিগুলোতে খুচরাভাবে পণ্য বিক্রয় করা হয়। এতে উৎপাদক নিজেই বিভিন্ন স্থানে শাখা খুলে একই নীতিতে পণ্য বিক্রয় করেন। ফলে কোম্পানিগুলো যেমন মধ্যস্থ কারবারিদের মুনাফা ভোগের সুযোগ না দিয়ে নিজেরাই মুনাফা ভোগ করতে পারে, তেমনি ভোক্তারাও সরাসরি উৎপাদকের নিকট হতে কমমূল্যে পণ্য কিনে খুশি থাকে। একইভাবে উদ্দীপকের জনাব দিপুও বহুশাখা বিপণি স্থাপন করেন। যার মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হবেন বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের পরিবর্তন করেছে তার যৌক্তিকতা বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর