উদ্দীপকে জনাব সোহানের স্ত্রীর যে বিপণিতে কেনা-কাটা করেন তার সুবিধা তুলে ধর।
উত্তর: উদ্দীপকে জনাব সোহানের স্ত্রী পরিকল্পিত বিপণিকেন্দ্রে কেনাকাটা করেন। যে বিপণিকেন্দ্রে বিপণিগুলো সুবিন্যস্ত থাকে এবং পার্কিংসহ কেনাকাটার সকল সুযোগ-সুবিধা বিদ্যমান থাকে তাকে পরিকল্পিত বিপণিকেন্দ্র বলে। পরিকল্পিত বিপণনে ক্রেতা ও বিক্রেতা আধুনিক। সকল সুবিধা পেয়ে থাকে। পরিকল্পিত বিপণন কেন্দ্রে গাড়ি পার্কিং, তথ্য, পোস্ট অফিস সুবিধা, মূল্য তালিকা, বিনোদন, ব্যাংক, বিমা ইত্যাদি বিভিন্ন সুবিধা থাকে। উদ্দীপকে জনাব সোহানের স্ত্রী চাকুরীজীবী। তাই সারাদিন সময় পান না। বিকালে একটি দোকানে বাচ্চাকে নিয়ে গিয়ে বাচ্চাদের খেলার জোনে ছেড়ে তিনি মাসের সব বাজার, মাছ, মাংস থেকে জামাকাপড় যাবতীয় এক সাথে কিনে বাসায় আসেন। এখানে দেখা যাচ্ছে, তিনি যে স্থানে কেনাকাটা করতে যান সেখানে সকল ধরনের পণ্য অর্থাৎ একসাথে বাজার, মাছ-মাংস ও জামাকাপড় পাওয়া যায়। আবার বাচ্চাদের খেলার জন্য প্লে-গ্রাউন্ড রয়েছে। এসব বৈশিষ্ট্যের কারনে বলা যায়, তিনি একটি পরিকল্পিত বিপণিকেন্দ্রে কেনাকাটা করেন। পরিকল্পিত বিপণিকেন্দ্র একটি বৃহদায়তন খুচরা ব্যবসায়। একটি বৃহৎ দালানে কার পার্কিংসহ যাবতীয় সকল সুযোগ সুবিধা এখানে বিদ্যমান। এখানে ক্রেতাদের নিরাপত্তা প্রদান করা হয়, বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা থাকে, পণ্যের ক্ষেত্রে ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, যমুনা ফিউচার পার্ক এ ধরনের বিপণিকেন্দ্রের উদাহরণ। উদ্দীপকে জনাব সোহানের স্ত্রীও এমনি একটি বিপণিকেন্দ্রে কেনাকাটা করতে যান; যা পরিকল্পিত বিপণি হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
উদ্দীপকে জনাব সোহানের স্ত্রীর যে বিপণিতে কেনা-কাটা করেন তার সুবিধা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর