উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান থেকে ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহী হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: 'গ্লোরি' থেকে ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহী হওয়ার কারণ প্রতিষ্ঠানটির গ্রিন মার্কেটিং কৌশল ব্যবহার। গ্রিন মার্কেটিং-এ পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়। পরিবেশ সচেতন ক্রেতারা গ্রিন মার্কেটিং অনুসরণকারী প্রতিষ্ঠানের পণ্য কিনতে আগ্রহী হয় এবং সন্তুষ্টি প্রকাশ করে। উদ্দীপকের 'গ্লোরি' একটি ডিপার্টমেন্ট স্টোর। পরিবেশের ক্ষতি হয় এমন পণ্য এখানে বিক্রি করা হয় না। প্রতিষ্ঠানটি পরিবেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থাকে। তাই এটি পণ্যের মোড়কিকরণের ক্ষেত্রে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে। পণ্য বিপণনে পরিবেশকে প্রাধান্য দেওয়ার এ বিষয়টি গ্রিন মার্কেটিং-এর সাথে জড়িত। বর্তমান ক্রেতারা পরিবেশ সচেতন। পরিবেশের ক্ষতি হয় এমন পণ্য উৎপাদন ও বিপণনে তারা উৎপাদককে নিরুৎসাহিত করে। তাই 'গ্লোরি' গ্রিন মার্কেটিং কৌশল ব্যবহার করে। এতে সচেতন ক্রেতারা পণ্য কিনতে আগ্রহী হয় এবং আনুগত্য প্রকাশ করে। তাছাড়া বর্তমানে সরকার পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে পৃষ্ঠপোষকতা করছে। আর এসব কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা বাড়ে এবং ক্রেতারা পণ্য কিনতে আগ্রহী হয়।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান থেকে ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহী হওয়ার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর