পরিকল্পিত বিপণি কেন্দ্র বলতে কী বোঝায়?
উত্তর: যে সুবিন্যস্ত বিপণিতে পার্কিং, খেলাধুলা, বিনোদনসহ কেনাকাটার অত্যাধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকে তাকে পরিকল্পিত বিপণি বলে। এ বিপণিকেন্দ্রে দোকানগুলো সমজাতীয়তার ভিত্তিতে বিন্যাস করা থাকে। কেনাকাটার উন্নত পরিবেশ এবং নিরাপদ আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় ব্যাংক ও বিমার ব্যবস্থাও এখানে থাকে। এখানে ফুড কর্নার, সিনেমা হল, শিশুপার্ক, সম্মেলন কক্ষেরও ব্যবস্থা থাকে। সাধারণত অনেক বড় পরিসরে ও সুবিশাল জায়গায় এমন বিপণি গড়ে ওঠে।
HSC Marketing 2nd Paper Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 10 : বিপণণে সমসাময়িক বিষয়াবলি · সৃজনশীল
পরিকল্পিত বিপণি কেন্দ্র বলতে কী বোঝায়?
উত্তর